কেশবপুরে 'ফারিয়া'র উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

কেশবপুরে 'ফারিয়া'র উদ্যোগে প্রতিবাদী  মানববন্ধন অনুষ্ঠিত
ছবিঃ পরেশ দেবনাথ

দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধি:

"অধিকার আদায়ে আমরা সকলে" এই স্লোগানকে সামনে রেখে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) কেশবপুর উপজেলা শাখার আয়োজনে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবিতে সারাদেশের মতো কেশবপুরেও প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে-২৬) সকালে শহরের ত্রিমোহিনী/গাজীর মোড়ে ওই মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনটির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, প্রধান উপদেষ্টা সোহেল হাসান আঈদ প্রমুখ। বক্তারা বলেন, দালাল নয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ এদেশের উচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী। মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ ডক্টরের কাছে চিকিৎসা বিজ্ঞানের তথ্য পৌঁছে দেওয়ার দক্ষ কারিগর। এ সময় কেশবপুর উপজেলা ফারিয়া'র শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ