নওগাঁর নিয়ামতপুর বালাহৈর কলেজ ছাত্রী সুমনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুর উপজেলার বালাহৈর গ্রামে সুমনা দাস নামে এক কলেজপড়ুয়া ছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা ঘটনা ঘটেছে। শনিবার সকালে নিজ বাড়ি থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সুমনা দাস উপজেলার বালাহৈর গ্রামের শ্রী দুলাল দাসের মেয়ে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ভাই-বোনের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির পর সুমনা নিজ কক্ষে চলে যান। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। পরে স্বজন ও এলাকাবাসী দ্রুত তাকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি আগেই মারা গেছেন। খবর পেয়ে নিয়ামতপুর থানা পুলিশ হাসপাতালে পৌঁছে মরদেহের সুরতহাল শেষে থানায় নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার