সাপাহার সরকারি কলেজে পুরস্কার বিতরণ ও সংবর্ধনা
দৈনিক বিজয় নিউজ সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহারে সাপাহার সরকারি কলেজে পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। বৃহস্পতিবার(০৭ মে) দুপুরে সাপাহার সরকারি কলেজে আয়োজিত সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে প্রদান করেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা: নাজির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ।
এসময় অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুন নুর, সাপাহার উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান (লাবু), সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান,অনুষ্ঠান পরিচালনা কমিটির সমন্বয়ক ও দর্শন বিভাগের অধ্যাপক এস. এম. শামীম আল মামুন, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুহা. আল-হেলাল, রাজু আহম্মেদ সহ অন্যান্য অতিথিবৃন্দ।
সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রথমবারের মতো সরকারি কলেজ প্রাঙ্গনে এমপির আগমন উপলক্ষে বিএনসিসির পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হয় এবং কলেজের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দৈনিক বিজয় নিউজ/ আঃ রহিম