দিনাজপুর জেলায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:
শ্রমিকের ন্যয্য অধিকার দেশ গড়ার অংঙ্গীকার। এই প্রতিবাদ্যকে সামনে রেখে দিনাজপুর জেলায় ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। দিনাজপুর জেলা ট্রাক, ট্যাংকলড়ী,কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন রেজী নং রাজ- ২৪৫ রাণীরবন্দর শ্রম উপকল্যাণ কমিটির উদ্দগ্যে আন্তর্জাতিক মহান ১লা মে দিবস উপলক্ষে রেলী,আলোচনা সভা ও দোয়ার মধ্য দিয়ে পালিত হয়েছে। সভাপতি মোঃআঃরশিদ এর সভাপতিত্বে দপ্তর সম্পাদক মোআতিউর রহমান এর সন্ঞালনায় স্বাগত বক্তব্য রাখেন,সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ ওয়াজেদ,বক্তব্য রাখেন সরক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, লেবার সর্দার মোঃআক্তারুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃআফজালুর রহমান মানিক,সম্পাদক বিএনপি ১নংনশরতপুর ইউপি। "তিনি বলেন, ৩৬৪ দিন শ্রমিক নিজেকে নিয়ে ব্যস্ত সময় পার করলেও ১লা মে দিবসে এক হয়ে জানান দেয় আমরা এক, "শ্রমিক ঐক্য জিন্দাবাদ। অত্র রানীরবন্দর শ্রম উপকল্যাণ কমিটির সম্পাদক জনাব মোঃআঃমালেক তার বক্তব্যে বলেন,আমরা শ্রমিকদের সাথে ছিলাম, আছি, থাকবো। সভাপতি মোঃআঃরশিদ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আলোচনা সভার সমাপ্তি করেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান