দিনাজপুরের সেতাবগঞ্জ ফিলিং স্টেশনে বিশৃঙ্খলা সৃষ্টি ও অবৈধ অর্থ লেনদেনের দায়ে ১৩ জনকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

দিনাজপুরের সেতাবগঞ্জ ফিলিং স্টেশনে বিশৃঙ্খলা সৃষ্টি ও অবৈধ অর্থ লেনদেনের দায়ে ১৩ জনকে ভ্রাম্যমান আদালতের জরিমানা
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের সেতাবগঞ্জ ফিলিং স্টেশনে বিশৃঙ্খলা সৃষ্টি ও অবৈধ অর্থ লেনদেনের দায়ে ১৩ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান। মঙ্গলবার ২৮ এপ্রিল রাতে চিলাপাড়া পেট্রোল পাম্পে এই অভিযান পরিচালনা করে, ২৯ এপ্রিল সকালে পুলিশ ভ্যানে বোচগঞ্জ থানা জেল হাজতে প্রেরণ করেন। অপর দিকে চিরিরবন্দর উপজেলার ৩নংফতেজংপুর ইউনিয়নে ফিলিং পাম্পে ফুয়েল কার্ড ছাড়া তেল দেয়ার অভিযোগে উক্ত ফিলিং পাম্পে ১মাস তেল সরবরাহ ও কার্যক্রম নিষিদ্ধ করেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিহা তুজ জোহরা।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান