নওগাঁ মান্দা সোনারপাড়া পুকুর থেকে মাছ চুরির অভিযোগে মেহেরআলি নামে ১ জন আটক
দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দা উপজেলায় লিজকৃত একটি পুকুর থেকে মাছ চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সোনারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম মেহের আলী ওরফে মেহের বক্স (৫৭)। তিনি তেঁতুলিয়া ইউনিয়নের চকসাবাই গ্রামের গাবু গাইনের ছেলে। তিনি পেশায় একজন মাছ চোর বলে স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে । এ সময় তার কাছ থেকে ৩০ কেজি রুই মাছ ও মাছ ধরার বিপুল পরিমাণ কারেন্ট জাল উদ্ধার করা হয়। পুকুর মালিক মিজানুর রহমান বলেন, সোনারপাড়া গ্রামের একটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করছি। মঙ্গলবার গভীর রাতে মেহের আলী কারেন্ট জাল দিয়ে পুকুর থেকে মাছ ধরছিল । এ সময় পুকুরের পাহারাদার জালাল উদ্দিন টের পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করে। তিনি আরও বলেন, এ ঘটনায় স্থানীয় লোকজন ক্ষিপ্ত তাকে গণধোলাই দেন। পরে তাকে মান্দা থানা পুলিশে সোপর্দ করা হয়। এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, আটক মেহের আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনায় পুকুর মালিক বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন।
দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার