নওগাঁর মান্দায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা

নওগাঁর মান্দায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা
ছবিঃ উজ্জ্বল কুমার সরকার

দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) দুপুর ২টার দিকে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের চকরাজাপুর মোড়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ড্রেজার মেশিন ব্যবহার করে পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সত্যতা পাওয়ায় অভিযুক্ত জাহাঙ্গীরকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ। এ সময় তিনি অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে সতর্ক করেন। স্থানীয়রা এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কঠোর অবস্থান কামনা করেছেন।

দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার