গাকের নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেনের NDC থেকে Capstone Fellow অর্জন

গাকের নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেনের NDC থেকে Capstone Fellow অর্জন
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:

দেশের শীর্ষ পর্যায়ের ও জাতীয় মানের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন National Defence College (NDC) থেকে “Capstone Fellow” অর্জন করেছেন। তাঁর এই অর্জনকে সংস্থার পক্ষ থেকে এক গৌরবোজ্জ্বল মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়েছে। জানা যায়, দেশের শীর্ষস্থানীয় এই প্রশিক্ষণ প্রতিষ্ঠানে উচ্চতর কৌশলগত ও নীতিনির্ধারণমূলক শিক্ষা গ্রহণের মাধ্যমে ড. আলমগীর হোসেন তাঁর পেশাগত দক্ষতা ও নেতৃত্বগুণের নতুন উচ্চতায় পৌঁছেছেন। তাঁর এই সাফল্য কেবল ব্যক্তিগত অর্জন নয়, বরং গাক পরিবারের জন্যও এক অনন্য সম্মানের বিষয়। এ উপলক্ষে বগুড়ার বনানী গাক টাওয়ার কার্যালয়ে রবিবার ২৬ এপ্রিল গাক কর্মকর্তারা এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাকে স্বাগত জানান। এ সময় গাকের কর্মকর্তা ও কর্মচারীরা জানান, ড. আলমগীর হোসেনের দূরদর্শী নেতৃত্ব, মানবকল্যাণে তাঁর নিবেদন এবং টেকসই উন্নয়নের প্রতি অঙ্গীকার দীর্ঘদিন ধরেই প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। NDC থেকে Capstone Fellow অর্জন তাঁর সেই নেতৃত্বগুণকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে প্রতিষ্ঠানকে নতুন দিগন্তে পৌঁছাতে সহায়ক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। আরও জানা যায়, ড. আলমগীর হোসেনের নেতৃত্বে গাক ইতোমধ্যে গ্রামীণ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তাঁর অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা এসব কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এদিকে তাঁর এই সাফল্যে গাকের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যতে আরও সাফল্য কামনা করা হয়েছে। উল্লেখ্য National Defence College দেশের একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান, যেখানে সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তা, কৌশল ও নীতিনির্ধারণ বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। Capstone Fellow অর্জন এই প্রশিক্ষণের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত। অনুষ্ঠানে গাক প্রধান কার্যালয়ের সকল কর্মকর্তা, কর্মচারী ও সকল স্টাফ প্রমূখ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান