উজিরপুর থানার গুঠিয়া ইউনিয়নে খাল খনন কর্মসূচির শুভ উদ্ভোধন

উজিরপুর থানার গুঠিয়া ইউনিয়নে খাল খনন কর্মসূচির শুভ উদ্ভোধন
ছাব্বির আহমেদ, উজিরপুর প্রতিনিধি

উজিরপুর, বরিশাল: কৃষি বিপ্লব ও জনকল্যাণমূলক রাজনীতির ধারাকে সমুন্নত রাখতে বরিশালের উজিরপুর থানার গুঠিয়া ইউনিয়নে এক বিশাল খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। দেশনেতা তারেক রহমান-এর উন্নয়নমুখী দূরদর্শী চিন্তা ও জনকল্যাণমূলক রাজনীতির অংশ হিসেবে এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। আজ গুঠিয়া ইউনিয়নের নিত্যানন্দি থেকে চাঙ্গুরিয়া হয়ে পঞ্চগ্রাম পর্যন্ত এই খাল খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দীর্ঘদিন ধরে এই অঞ্চলের কৃষকরা সেচ কাজের জন্য পানির সমস্যায় ভুগছিলেন। এই খালটি পুনরায় খনন করা হলে এলাকার কৃষি আবাদে আমূল পরিবর্তন আসবে এবং পানির দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

খাল খননের এই উদ্যোগে উজিরপুর ও গুঠিয়া অঞ্চলের সবস্তরের মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য দেখা গেছে। স্থানীয় কৃষকরা মনে করছেন, এই প্রকল্প বাস্তবায়ন হলে তাদের ফসলি জমিতে পানির অভাব দূর হবে এবং ফলন কয়েক গুণ বৃদ্ধি পাবে।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খনন কাজের উদ্বোধন করেন জনাব এস. শরফুদ্দিন আহমেদ সান্টু, মাননীয় সংসদ সদস্য, বরিশাল-২ (উজিরপুর, বানারীপাড়া)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আলী সুজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উজিরপুর। সমগ্র কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো: শাহিন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক, উজিরপুর থানা বিএনপি ও সভাপতি, গুঠিয়া ইউনিয়ন বিএনপি।