নওগাঁর ধামকুড়ি বধ্যভূমি চত্বরে গণহত্যার শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও মোমবাতি প্রজ্জ্বলন
দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ ১৯৭১ সালের ২২ এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমনে নির্মম গণহত্যায় ৮ জন শহিদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে গতকাল আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। বুধবার বিকেলে নওগাঁ সদর উপজেলা ধামকুড়ি বধ্যভূমি চত্বরে "বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ" নওগাঁ জেলা ইউনিট কমান্ডার আয়োজিত এক আলোচনা সভা, দোয়া ও মোমবাতি প্রজ্জ্বলন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নওগাঁ জেলা ইউনিট কমান্ড এর আহবায়ক এস. এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মেজর (অবঃ) বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক নবীর উদ্দিন, ফরিদুল করিম তরফদার, জনাব হাসমত আলী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নওগাঁ জেলা ইউনিটের আহ্বায়ক বারিউল ইসলাম বাবু প্রমূখ। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, নওগাঁ জেলা ইউনিটের সদস্য-সচিব সাংবাদিক আজাদ হোসেন মুরাদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ওয়ালিউল ইসলাম, বিয়াম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ শরিফুর ইসলাম সাকিব, তৎকালীন যুদ্ধাহত শিশু এ্যাড: সরদার সালাউদ্দিন মিন্টু, ভাষানী পরিষদ নওগাঁ'র আহবায়ক জাহিদ রাব্বানী রশীদ। এসময় বীর মুক্তিযোদ্ধাগন , শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিসহ স্থানীয় গন্যম্যান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও দোয়া শেষে সন্ধ্যায় শহিদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার