“দিনাজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ১০ কেজি গাঁজাসহ ১ জন গ্রেফতার”
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
২১ এপ্রিল ২০২৬ ইং তারিখে ডিবি দিনাজপুরের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ১নং চেহেলগাজী ইউনিয়নের জামতলী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে কমলা রঙের প্লাস্টিকের বস্তার ভিতরে কসটেপ দ্বারা মোড়ানো ০২ (দুই) পেটি গাঁজা, যার মোট ওজন ১০ (দশ) কেজি সহ আসামী মোঃ ঠান্ডু মন্ডল ওরফে ঠান্ডা (৩৮), পিতা: মোঃ লাল মিয়া মন্ডল, সাং: নাকাই, থানা: গোবিন্দগঞ্জ, জেলা: গাইবান্ধা-কে গ্রেফতার করা হয়।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান