নওগাঁ মহাদেবপুরে ডাসকো ফাউন্ডেশন এনগেজ প্রকল্পের ইউনিয়ন পর্যায়ে সিএসও ত্রৈমাসিক সংলাপ ও আলোচনা সভা

নওগাঁ মহাদেবপুরে ডাসকো ফাউন্ডেশন এনগেজ প্রকল্পের ইউনিয়ন পর্যায়ে  সিএসও ত্রৈমাসিক সংলাপ ও আলোচনা সভা
ছবিঃ উজ্জ্বল কুমার সরকার

দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ

জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত অবক্ষয়ের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষার লক্ষ্য নিয়ে বাস্তবায়নাধীন ‘এনগেজ (ENGAGE)’ প্রকল্পের আওতায় নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলার ৯ নং চেরাগপুর ইউনিয়ন পরিষদের হল রুমে উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক মোঃ আলী হোসাইন ও ইউনিয়ন পর্যয়ে স্থানীয় কতৃপক্ষের সঙ্গে সুশীল সমাজ সংগঠনের সিএসও গণতান্ত্রিক সংলাপ এবং যৌথ কার্যক্রম ডাসকো ফাউন্ডেশন-এর উদ্যোগে ত্রৈমাসিক সিএসও বিভিন্ন সমস্যা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ এপ্রিল সোমবার সারে ১০ টার সময় মহাদেবপুর উপজেলার ধুনজইল ইউনিয়ন পরিষদে এই গুরুত্বপূর্ণ সভার আয়োজন করে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশন এনগেজ প্রকল্প। আর উপস্থিত ছিলেন ৯ নং চেরাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রীশিবনাথ মিশ্র, ও ইউপি সদস্য শ্রী নারায়ণ চন্দ্র দৈনিক বাংলা দূত পত্রিকা সাংবাদিক উজ্জ্বল কুমার সরকার, সভাপতিত্বে সভাটি পরিচালিত হয়। সভায় জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব, পরিবেশগত অবক্ষয় এবং এই পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সুশীল সমাজের পক্ষ থেকে করণীয় বিষয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা করা হয়। আলোচনায় অংশ নেন ডাসকো ফাউন্ডেশনের ENGAGE প্রকল্পের প্রকল্প ফিল্ডস অফিসার মিলিতা মুরমু।

দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার