মধ্যপ্রাচ্যের সংঘাতে নিহত সৌদি আরব প্রবাসী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ দেশে এসে পৌঁছেছে

মধ্যপ্রাচ্যের সংঘাতে নিহত সৌদি আরব প্রবাসী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ দেশে এসে পৌঁছেছে
ছবিঃ ই

দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ চলাকালে এক ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিদগ্ধ হয়ে সৌদি আরবে নিহত বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ আজ সোমবার দেশে আনা হয়েছে। সকাল পৌনে ১০টার দিকে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী তার মরদেহ গ্রহণ করেন।

মন্ত্রী জানান, ‘মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর আমাদের কাছে এসেছে। এদের মধ্যে ৪ জনের মরদেহ আমরা গ্রহণ করেছি এবং একজনের মরদেহ পরিবারের সম্মতিতে সৌদি আরবেই দাফন করা হয়েছে।’

আব্দুল্লাহর দাফন সংক্রান্ত ব্যয় বাবদ তার পরিবারকে ওয়েজ ওনার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ৩৫ হাজার টাকা এবং তাৎক্ষণিক নগদ ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া আর্থিক সহায়তা হিসেবে আরও ৩ লাখ টাকা প্রদান করা হবে।

বিমানবন্দরে আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোখতার আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আসাদ আলম সিয়াম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ মহাপরিচালক দেওয়ান আলী আশরাফ এবং ওয়েজ ওনার্স কল্যাণ বোর্ডের ভারপ্রাপ্ত মহাপরিচালক এ.টি.এম. মাহবুব-উল করিম।

দৈনিক বিজয় নিউজ/ ই