কেশবপুরে সংসদ সদস্যকে গালিগালাজ / মদ্যপ অবস্থায় যুবক গ্রেপ্তার

কেশবপুরে সংসদ সদস্যকে গালিগালাজ / মদ্যপ অবস্থায় যুবক গ্রেপ্তার
ছবিঃ পরেশ দেবনাথ

দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধি:

কেশবপুরের সংসদ সদস্যকে গালি-গালাজ করে পালিয়ে যাওয়ার সময় প্রাইভেটকার থেকে গাজা ও মদ উদ্ধার এবং মদ্যপ অবস্থায় যুবককে গ্রেপ্তার করলো পুলিশ। গ্রেপ্তারের সময় তার গাড়ি থেকে ১০ গ্রাম গাঁজা ও এক বোতল মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় কেশবপুর থানায় মামলা হয়েছে। যশোর-৬ কেশবপুরের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলীকে গালিগালাজ করা এক যুবককে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম নাঈম হোসেন (৩৫)। তিনি খুলনা শহরের নিরালা এলাকার চাদ শরীফের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৩ মার্চ-২৬) রাত সাড়ে ১০টার দিকে কেশবপুরের প্রাণিসম্পদ অফিসের সামনে ত্রিমোহিনী সড়কের পাশে গাড়ি রেখে সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী ওষুধ কিনছিলেন। তিনি ওষুধ কিনে তার গাড়ির পাশে আসামাত্র সড়কের বিপরীত দিক থেকে গাড়ি নিয়ে আসা নাঈম হোসেন নামের ওই যুবক মদ্যপ অবস্থায় সংসদ সদস্যকে গালিগালাজ শুরু করেন। এ সময় স্থানীয় লোকজন প্রতিবাদ করলে ওই যুবক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনা জানাজানির পর সংসদ সদস্যের অনুসারীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। পরে তার অনুসারীরা শহরের টাইগার মোড় এলাকায় ওই যুবকের গাড়ি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ এসে তার গাড়ি তল্লাশি করে ১০ গ্রাম গাঁজা ও এক বোতল মদ উদ্ধার করে এবং তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে এ ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত যুবকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি তার গাড়িটিও জব্দ করা হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ