মনিরামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী'র আঞ্চলিক কার্যালয় উদ্বোধন

মনিরামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী'র আঞ্চলিক কার্যালয় উদ্বোধন
ছবিঃ পরেশ দেবনাথ

দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধি:

যশোরের মনিরামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী'র আঞ্চলিক কার্যালয়ের শুভ উদ্বোধন করলেন, ৮৯ যশোর-০৫ মণিরামপুর আসনের মাননীয় জাতিয় সংসদ সদস্য এ্যাড.গাজী এনামুল হক। সোমবার (২৩ মার্চ-২৬) সন্ধ্যার পর বাংলাদেশ জামায়াতে ইসলামী ১ নং ওয়ার্ড ১২ নং শ্যামকুড় ইউনিয়ন, মণিরামপুর, যশোর-এর আয়োজনে মণিরামপুর ও কেশবপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম মুজগুন্নী (মরহুম সৈয়দ আজগর আলী চেয়ারম্যান-এর বাড়ি সংলগ্ন মোড়) ০১ নং ওয়ার্ড কার্যালয়ের শুভ উদ্বোধন করেন। (মুজগুন্নী ও দূর্গাপুর) ০১ নং ওয়ার্ডের সভাপতি জনাব আব্দুল বাসিত (নুর)-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৮৯ যশোর-০৫ মণিরামপুর আসনের মাননীয় জাতিয় সংসদ সদস্য এ্যাড.গাজী এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব অধ্যাপক ফজলুল হক, উপজেলা আমির, বাংলাদেশ জামায়াতে ইসলাম মণিরামপুর উপজেলা শাখা, অধ্যাপক মাওলানা খলিলুর রহমান, উপজেলা সেক্রেটারী, বাংলাদেশ জামায়াতে ইসলাম মণিরামপুর উপজেলা শাখা, ১২ নং শ্যামকুড় ইউনিয়নের জামায়াতে ইসলামী'র নেতা ও আসন্ন চেয়ারম্যান প্রার্থী জনাব ডাঃ মণিরুজ্জামান মণির উপস্থিত ছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলাম এর স্থানীয় ০১ নং ওয়ার্ডের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা, কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, এই অফিস শুধু রাজনৈতিক অফিস নয়, এটা এই এলাকার সকল মানুষের ভালোবাসার জায়গা, সুখ-দুঃখের সমাধানের জায়গা।কেউ দাদাগিরি করবেন না, কেউ হুমকি-ধামকি দেওয়ার চেস্টা করবেন না, আমাদের ধৈর্য্যের সীমা অতিক্রম করলে কঠোর হস্তে দমন করা হবে। মানুষ তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়েছেন। কেউ কলস মার্কায়, কেউ ধানের শীষে, কেউ দাঁড়ি পাল্লায়, কেউ অন্য মার্কায়। আমি মণিরামপুরের সকল মানুষের "এমপি, সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। এ সময় উপস্থিত সকলেই সমর্থন ও প্রতিবাদ মুখোর বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন, জনাব আব্দুল করিম, ওয়ার্ড সেক্রেটারী, বাংলাদেশ জামায়াতে ইসলাম, ০১ নং ওয়ার্ড( মুজগুন্নী ও দূর্গাপুর) ১২ নং শ্যামকুড় ইউনিয়ন, মণিরামপুর, যশোর। রোববার একই স্থানে (মুজগুন্নী বাজার) বাংলাদেশ জামায়াতে ইসলাম ০১ নং ওয়ার্ড আয়োজিত হাজারো নারী পুরুষের উপস্থিতিতে গ্রামীণ খেলাধুলার আয়োজন ও পুরস্কার বিতরণ করা হয়।

দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ