নওগাঁ ডিবি'পুলিশের বিশেষ অভিযানে হেরোইন সহ কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী মিনা পারভীন ও তার সহযোগী আটক

নওগাঁ ডিবি'পুলিশের বিশেষ অভিযানে  হেরোইন সহ কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী মিনা পারভীন ও তার সহযোগী আটক
ছবিঃ উজ্জ্বল কুমার সরকার

দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁয় ডিবি'র অভিযানে হেরোইন সহ কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী মিনা পারভীন ও তার সহযোগী মোট দু'জন আটক। নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় এর নির্দেশনায় ডিবি'র চৌকস টিম অভিযান পরিচালনা করে নারী মাদক ব্যবসায়ী ও তার সহযোগী দু' জনকে আটক করেন। নওগাঁর মান্দা থানাধীন নবগ্রাম গ্রামে কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী মিনা পারভিন সু-কৌশলে দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা চালিয়ে আসছে এমন তথ্যতের ভিত্তিতে নওগাঁর সুযোগ্য জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় ডিবি'র নারী পুলিশ সহ একটি চৌকস টিম দুই ভাগে বিভক্ত হয়ে ও ছদ্দবেশ ধারণ পূর্বক মাদক ব্যবসায়ী মিনা পারভীন এর বসত বাড়ির সামনে কাচা রাস্তার উপর অবস্থান নেয় এবং এক পর্যায়ে মাদক ১০ গ্রাম হেরোইন সহ হাতেনাতে কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী মিনা পারভীন ও তার সহযোগী সাদ্দামকে আটক করেন ডিবি পুলিশ।

আটককৃত মিনা পারভীন (৪৩) হলেন নবগ্রাম গ্রামের হারুন অর রশিদ এর স্ত্রী ও তার সহযোগী সাদ্দাম (৩০) হলেন একই গ্রামের মৃত আজিবর কবিরাজ এর ছেলে। পুলিশ জানায়, কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী মিনা পারভীন এর বিরুদ্ধে ইতি পূর্বেও ৪ টি মামলা রয়েছে তার মধ্যে ৩ টি মাদক মামলা। মিনা পারভীনকে আটক করার পর এলাকার লোকজনের মাঝে ফিরে এসেছে স্বস্তি। সংবাদ লেখাকালে আটককৃত নারী মাদক ব্যবসায়ী ও তার সহযোগী দু' জনের বিরুদ্ধে আইনি পক্রিয়া চলমান রয়েছে বলেও নিশ্চিত করেছেন পুলিশ। আসুন মাদক কে না বলি সুন্দর সমাজ গড়ে তুলি।

দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার