পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন মেম্বার পদপ্রার্থী এনামুল হক রনি
দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলার ৪নং ষোলনলের সর্বস্তরের জনগণ ও বিশেষ করে ০৭নং ওয়ার্ড বাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মেম্বার পদপ্রার্থী মো. এনামুল হক (রনি খান) । এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে আসছে পবিত্র ঈদুল ফিতর। এই ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে। তিনি আরও বলেন, ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়ে এবং ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যেন একে অপরের সাথে খুশির মুহূর্তগুলো ভাগ করে নিতে পারে, এটাই হোক এবারের ঈদের মূল লক্ষ্য।পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন মেম্বার পদপ্রার্থী এনামুল হক রনি।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ