বগুড়ায় পল্লী বিদ্যুৎ ঠিকাদার সমিতির সভাপতির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
দৈনিক বিজয় নিউজ বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া পল্লী বিদ্যুৎ ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি–১ এর ঠিকাদাররা। রবিবার বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি–১ এর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন। বক্তারা সভাপতির উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন বগুড়া পল্লী বিদ্যুৎ ঠিকাদার কল্যাণ সমিতির সহ-সভাপতি সাজেদুর রহমান, সাধারণ সম্পাদক শরিফুল আলমসহ ঠিকাদার জাহিদুল, রোকনুজ্জামান, তাইজুল ইসলাম, আশরাফুল ইসলাম, সাগর ইসলাম ও শামীমসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ। বক্তারা বলেন, ঠিকাদার সমিতির সভাপতির উপর এ ধরনের সন্ত্রাসী হামলা অত্যন্ত নিন্দনীয়। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। প্রতিবাদ কর্মসূচিতে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি–১ এর সকল সদস্য ও ঠিকাদাররা সংহতি প্রকাশ করেন। মানববন্ধন শেষে স্মারকলিপি জমাদেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ রিপন ইসলাম