নওগাঁর আত্রাই বিয়ে ছাড়া ৩ বছর সংসার অতঃপর স্ত্রীর-স্বীকৃতি দাবিতে যুবতীর অনশন অনাহারে
দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ
বিয়ে ছাড়াই ঢাকার আশুলিয়া এলাকায় প্রায় তিন বছর একসঙ্গে সংসার করেন এক নারী ও অভিযুক্ত রমজান আলী। বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনগণের হস্তক্ষেপে ১০ লক্ষ টাকা মোহরানা ধার্য করে সামাজিকভাবে তাদের বিয়ে সম্পন্ন করা হয়। কিন্তু বিয়ের মাত্র পাঁচ দিনের মাথায় রমজান আলী গ্রামের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায় ফিরে গিয়ে গোপনে পুনরায় আরেকটি বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের খবর পেয়ে প্রথম স্ত্রী ঢাকা থেকে আত্রাইয়ে ছুটে আসেন এবং বৈধ স্ত্রী হিসেবে স্বীকৃতি ও বিয়ের দাবিতে অনশন শুরু করেন। এ সময় অভিযুক্তের পরিবারের সদস্যরা ওই নারীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায় বলে অভিযোগ ওঠে। নির্যাতনের ফলে অসুস্থ হয়ে পড়লে তাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে জানতে চাইলে আত্রাই থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল করিম জানান স্থানীয়দের থেকে খবর পাই বিয়ের দাবিতে অনশন করছে এক যুবতী তার কারণে শারীরিক নির্যাতন খবর পাওয়ার সাথে সাথে সেখানে পুলিশ উপস্থিত হন। তিনি আরো বলেন এ বিষয়ে অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার