দাবি আদায়ে কারিগরি শিক্ষার্থীদের বিক্ষোভ আজ, দেবেন স্মারকলিপি

দাবি আদায়ে কারিগরি শিক্ষার্থীদের বিক্ষোভ আজ, দেবেন স্মারকলিপি
ছবিঃই

দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ

দাবি আদায়ে কারিগরি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদানের কর্মসূচি আজ শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীতে অনুষ্ঠিত হবে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে সকাল ১১টায় শুরু হওয়া মিছিলটি প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে অগ্রসর হবে। সেখানে প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি পেশ করা হবে।

আয়োজকরা জানান, কারিগরি শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. তামিম আহমেদ বলেন, "শিক্ষার্থীদের দাবি কর্তৃপক্ষের কাছে শান্তিপূর্ণভাবে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য। আমরা আশা করি কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন।"

এদিকে, মাদারীপুরে দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষের ঘটনায় গতকাল শুক্রবার রাতে উত্তেজনা তৈরি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দুই মাস আগে ফুটবল খেলা নিয়ে বিবাদে জড়িয়ে পড়া সবুজবাগ ও সদর উপজেলার কুলপদ্বী এলাকার কিশোরদের দুই পক্ষের মধ্যে গতকাল বিকেলে ফাহিম জমাদ্দারকে মারধর করা হয়। এরপর রাত ৮টার দিকে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে সংঘর্ষে প্রায় ৫০টি ককটেল বিস্ফোরণ ঘটে এবং বটতলা এলাকার তিনটি দোকান ভাঙচুর হয়।

প্রত্যক্ষদর্শী সিয়াম হাসান জানান, রাত ৮টার পর সড়কে উভয় পক্ষের অস্ত্র নিয়ে মহড়া ও ককটেল নিক্ষেপ শুরু হলে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা রাত সাড়ে ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গত দুই সপ্তাহ আগেও একই স্থানে এই দুই পক্ষের সংঘর্ষ হয়েছিল।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, "কিশোর গ্যাংয়ের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।" ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জাহিদ আকন দোষীদের বিচারের দাবি জানিয়েছেন।

দৈনিক বিজয় নিউজ/