বড় সুযোগ: সিএমএইচ বরিশালে নিয়োগ, সর্বোচ্চ বেতন ১ লাখ ২০ হাজার

বড় সুযোগ: সিএমএইচ বরিশালে নিয়োগ, সর্বোচ্চ বেতন ১ লাখ ২০ হাজার
ছবিঃ মোঃ নাঈম আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

বরিশাল সেনানিবাসে অবস্থিত সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) আউটসোর্সিংয়ের মাধ্যমে মোট ১৪টি শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ জানুয়ারি সকাল ৯টার মধ্যে আবেদন করতে পারবেন।

পদ ও শূন্যসংখ্যা:

  • চিকিৎসা বিশেষজ্ঞ: ১ জন (বেতন: ৮০,০০০–১,২০,০০০ টাকা)

  • স্ত্রীরোগ বিশেষজ্ঞ: ১ জন (বেতন: ৮০,০০০–১,২০,০০০ টাকা)

  • মেডিকেল অফিসার: ১ জন (বেতন: ৪০,০০০–৫০,০০০ টাকা)

  • প্রয়োজনে অন্যান্য বিশেষজ্ঞ: ১ জন (বেতন: ৮০,০০০–১,২০,০০০ টাকা)

  • মেডিকেল অ্যাসিস্ট্যান্ট/ল্যাব টেকনিশিয়ান/ওটিএ: ৬ জন (বেতন: ২৫,০০০–৩০,০০০ টাকা)

  • আয়া/সুইপার/সুইপ্রেস/ওয়ার্ডবয়: ৪ জন (বেতন: ১৫,০০০–১৮,০০০ টাকা)

শিক্ষাগত যোগ্যতা:

  • বিশেষজ্ঞ পদসমূহ: এফসিপিএস, এমডি বা সমমানের ডিগ্রি প্রয়োজন।

  • মেডিকেল অফিসার: এমবিবিএস পাস; অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

  • টেকনিশিয়ান পদসমূহ: সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা প্রয়োজন।

  • অন্যান্য পদ (আয়া/সুইপার ইত্যাদি): ন্যূনতম অষ্টম শ্রেণি বা জেএসসি পাস হতে হবে।

আবেদন প্রক্রিয়া:

১. দরখাস্ত: স্বহস্তে লিখিত দরখাস্তে প্রার্থীর নাম, পিতা-মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা ও শিক্ষাগত যোগ্যতার বিবরণ উল্লেখ করতে হবে।
২. সংযুক্তি: সব শিক্ষাগত ও অভিজ্ঞতা সংক্রান্ত সনদের সত্যায়িত কপি এবং ৩ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের রঙিন ছবি আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে।
৩. জমাদানের স্থান ও সময়: আবেদনপত্র ১০ জানুয়ারি, ২০২৬, সকাল ৯টার মধ্যে সিএমএইচ বরিশালের প্রধান কার্যালয়ে সরাসরি জমা দিতে হবে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ