সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া মাত্রই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে

সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া মাত্রই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে
ছবিঃ ইসংগ্রহীত

দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ

সুপ্রিম কোর্টের কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে, সংশ্লিষ্ট বিধিমালা অনুসারে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

অফিস আদেশে সুপ্রিম কোর্টের “দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা” নীতি পুনর্ব্যক্ত করে বলা হয়েছে, সেবাগ্রহীতাদের সঙ্গে কোনো প্রকার আর্থিক লেনদেন বা তাদের কাছ থেকে অনৈতিক সুবিধা গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ। এতে আরও স্পষ্ট করা হয়েছে, দুর্নীতির কোনো অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক বিজয় নিউজ/