পাবনা প্রেসক্লাবে পাঠশালা’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

পাবনা প্রেসক্লাবে পাঠশালা’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
ছবি: এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে অসহায় দু:স্থ ও সমাজের সুবিধা বঞ্চিত সাধারণ ২ শত শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গত ৭ জানুয়ারি বুধবার পাবনা পাঠশালা কর্তৃক আয়োজিত এ কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার। এ সময় তিনি বলেন, পাঠশালা সাংস্কৃতিক কর্মকান্ডের পাশাপাশি মানবতার সেবায় অসামান্য অবদান রেখে চলেছে। তিনি আরো বলেন, সংগঠনটির করোনাকলীন সময়ে লাশ দাফন অক্সিজেন সিলিন্ডার বিতরন, রক্তদান কর্মসূচির পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ডেও সরব উপস্থিতি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা সদর হাসপাতালের সহকারী পরিচালক মোঃ রফিকুল হাসান রিমন, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, এমএস গ্রপের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম ফারুক প্রমূখ। বক্তারা শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজ পতিদের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন পাবনা সাংবাদিক ফোরামের আহবায়ক হাসান আলী, সন্ধানী ডোনার ক্লাবের আজীবন সদস্য সাব্বির হোসেন রিপন, রূপান্তর সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি দেওয়ান মাযহার মন্নু, আজকের দর্পন পাবনা প্রতিনিধি জুবায়ের খান প্রিন্স প্রমূখ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের দফতর সম্পাদক মনিরুজ্জামান শিপন, দৈনিক স্পষ্টবাদীর স্টাফ রিপোর্টার আলাউদ্দিন বিন কাশেম, ভোরের সময়ের পাবনা প্রতিনিধি মনিরুজ্জামান মুন্না, নববাণীর পাবনা প্রতিনিধি ফজলুল করিম, আইন বার্তার পাবনা প্রতিনিধি ইমরান নাজির প্রমুখ। অনুষ্ঠানে দুই শতাধিক হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক শিশির ইসলাম। অনুষ্ঠানে নানা শ্রেণি পেশার মানুষ, সংগঠনের সদস্য, গন্যমান্য ব্যক্তিবর্গ ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান