টেকনাফে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুই দোকানী কে জরিমানা

টেকনাফে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুই দোকানী কে জরিমানা
ছবি: শামসুল আলম শারেক

দৈনিক বিজয় নিউজ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফ পৌরসভা ও সদর এলাকায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই দোকানদারকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৭ জানুয়ারি) বিকাল ৪ টা সন্ধ্যা ৬ পর্যন্ত টেকনাফ পৌরসভা ও সদর ইউনিয়নের লেংগুরবিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় দুইটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় বুধবার সন্ধ্যায় ৬ টায় বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী। তিনি বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে আইনের আওতায় এনে জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উপজেলা প্রশাসনের এ অভিযানে স্থানীয় ভোক্তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে নিয়মিত তদারকির দাবি জানান।

দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক