পটুয়াখালী মির্জাগঞ্জ ৫ নং ইউনিয়ন বিএনপি খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান

পটুয়াখালী মির্জাগঞ্জ ৫ নং ইউনিয়ন বিএনপি খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান
ছবি: মোঃ আল মামুন

দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

মির্জাগঞ্জ উপজেলায় ৫ নং কাকড়া বুনিয়া ইউনিয়ন বিএনপি'র সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ  উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  (০২ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে কাকড়া বুনিয়া বাজারে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মির্জাগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম ফারাজী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং মাধবখালী ইউনিয়ন  বিএনপি'র সাবেক সভাপতি জনাব মনির খন্দকার। আরো উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলার সহ সভাপতি আইয়ুব আলী খান। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ  উপজেলার যুবদলের সভাপতি রাশেদুল ইসলাম শামস। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম। আরো অনেক বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৫নং কাকড়া বুনিয়া ইউনিয়নের বিএনপি'র সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক  জনাব কামাল হোসেন। উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রফেসর আজাদ। আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুর রহিন চান, সাধারণ সম্পাদক জালাল মিয়া, যুবদল নেতা স্বপন মিয়া, আবুসালে মুসা, মোহাম্মদ হানিফ,সাবেক ছাত্রনেতা মোঃ লিটন, আরো বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার মুরব্বিয়ান উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। কাকড়াবুনিয়া বাজার মসজিদের ইমাম মাওলানা আজিজুল হক।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন