আইনজীবীকে হত্যার অভিযোগ, বসুন্ধরা এলাকায় মারধরের ঘটনা

আইনজীবীকে হত্যার অভিযোগ, বসুন্ধরা এলাকায় মারধরের ঘটনা
ছবিঃ সংগ্রহীত

দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এক আইনজীবীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত নাঈম কিবরিয়া (৩৫) পাবনা জেলা জজ আদালতের একজন আইনজীবী ছিলেন।

বুধবার রাত ১০টার দিকে বসুন্ধরায় নাঈমের ব্যক্তিগত গাড়িটি একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এরপর মোটরসাইকেলের চালক ও অজ্ঞাতপরিচয় কয়েকজন যুবক তাকে গাড়ি থেকে টেনে নামিয়ে মারধর শুরু করে। তারা তাকে গুরুতর জখম অবস্থায় রাস্তায় ফেলে চলে যায়। পরবর্তীতে নাঈমের খালাতো ভাই রফিকুল ইসলাম ঘটনাস্থলে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম আজ বৃহস্পতিবার প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। নাঈম কিবরিয়ার বাড়ি পাবনা সদর উপজেলায়। তাঁর পিতা গোলাম কিবরিয়া। খালাতো ভাই রফিকুলের মতে, নাঈম ১০ দিন আগে পাবনা থেকে ঢাকায় এসেছিলেন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক মামলায় হাইকোর্ট থেকে জামিন নেওয়ার উদ্দেশ্যে তিনি ঢাকায় ছিলেন। ঘটনার রাতে নাঈম এক বন্ধুর গাড়ি নিয়ে বের হয়েছিলেন। পরে রফিকুল তার ফোনে কল দিলে বসুন্ধরার এক নিরাপত্তাকর্মী ফোন ধরেন এবং নাঈমকে মারধর করা হওয়ার কথা জানান। পুলিশ গতকাল রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

দৈনিক বিজয় নিউজ/