নরসিংদী শিবপুরে আবদুল মান্নান ভূইয়া পরিষদ ও জনগণের দাবীর প্রেক্ষিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন আরিফুল ইসলাম মৃর্ধা
দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর শিবপুরে আবদুল মান্নান ভূঁইয়ার মরনোত্তর বহিস্কারাদেশ প্রত্যাহার না করায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ আসনে আবদুল মান্নান ভূঁইয়া পরিষদ থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আবদুল মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য সচিব আরিফ উল ইসলাম মৃধা। আবদুল মান্নান ভূঁইয়া পরিষদের আয়োজনে শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে সরকারি শহীদ আসাদ কলেজ সংলগ্ন ধানুয়া মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নেতাকর্মীদের দাবির প্রেক্ষিতে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।
দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন