বিএনপি তারেক রহমানের সংবর্ধনা আয়োজন করতে অনুমতি পেল।

বিএনপি তারেক রহমানের সংবর্ধনা আয়োজন করতে অনুমতি পেল।
ছবিঃ মোঃ নাঈম আহমেদ

দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য দলটি ঢাকা বিভাগীয় কমিশনারের অনুমতি পেয়েছে। গতকাল রোববার রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। যুক্তরাজ্যের লন্ডনে দীর্ঘ ১৭ বছর নির্বাসিত থাকার পর আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরবেন বলে জানা গেছে।

শায়রুল কবির খান জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের জন্য লিখিত অনুমতি মিলেছে। গতকাল রাত সাড়ে আটটার দিকে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে অনুমতিপত্র প্রেরণ করেন। ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্টাফ জাহিদ হোসেন চিঠিটি নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় (নয়াপল্টন) যান এবং তা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য (দপ্তর দায়িত্বে) সাত্তার পাটোয়ারীর কাছে হস্তান্তর করেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ