দিনাজপুর জেলা ফুটবল টিম সিরাজগঞ্জ জেলা টিমকে ৩-২ গোলে পরাজিত করায় দিনাজপুর বাসীর অভিনন্দন!
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
চিরিরবন্দর উপজেলার দুই হিরো একজন দিনাজপুর জেলা ফুটবল টীমের দলের ক্যাপ্টেন সাগর মহন্ত ও আরেকজন ফাইনালের জয় সূচক গোলের কারিগর ইয়াসিন। আজ সিরাজগঞ্জ কে ৩-২ গোলে হারিয়ে ফাইনাল ম্যাচ জিতিয়েছে। দিনাজপুর জেলা ফুটবল টিমে চিরিরবন্দর উপজেলার দুই কৃতি সন্তান আজকের ফাইনালে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দুজনের একজন হলো সাগর মহন্ত, সে চৌকস ও দ্বায়িত্বশীল ভাবে অধিনায়কত্ব করে এবং প্রথম গোল করে দলকে এগিয়ে নেয় । অন্যজন ইয়াছিন আলী আজকের ফাইনালে জয় সূচক গোল করে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছে। চিরিরবন্দরের এই দুই দ্বায়িত্বশীল ফুটবলারের জন্য আমরা চিরিরবন্দর বাসী গর্বীত। দিনাজপুর বাসীর পক্ষ থেকে তাদের জন্য শুভ কামনা, দোআ ও অফুরন্ত ভালোবাসা জানায় বিভিন্ন মহল। পাশাপাশি দিনাজপুর জেলা ফুটবল টিমের সকল খেলোয়াড় ও টিম ম্যানেজারের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন মুখরিত পুরো দিনাজপুর জেলা জুড়ে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান