রাজশাহীতে জামায়াত প্রার্থীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল র‌্যালি

রাজশাহীতে জামায়াত প্রার্থীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল র‌্যালি
ছবিঃ মোঃ রাজিব খাঁন

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

রাজশাহীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের নেতৃত্বে কয়েক হাজার মোটরসাইকেল অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এক বিশাল মোটরসাইকেল র‌্যালি। শনিবার সকাল ১০টায় নওদাপাড়া বাস টার্মিনাল বাইপাস সড়ক থেকে র‌্যালিটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এ সময় রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করতে করতে র‌্যালিটি এখনও চলমান রয়েছে। আয়োজকদের দাবি, র‌্যালিতে প্রায় সাড়ে ছয় হাজার মোটরসাইকেল অংশ নিয়েছে, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে। র‌্যালির অংশগ্রহণকারীরা জানান, তারা দাঁড়িপাল্লায় ভোট চেয়ে প্রার্থীর প্রতি সমর্থন জানাতে আজকের এই আয়োজন করেছেন। ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের নায়েবে আমীর এবং ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক। নির্ধারিত সূচি অনুযায়ী, দুপুর ১টার দিকে হেতেমখাঁ জাদুঘর মোড় হয়ে র‌্যালিটি দরগাপাড়া শাহ মখদুম ঈদগাহ মাঠে গিয়ে সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হবে। স্থানীয়দের অনেকে রাস্তায় দাঁড়িয়ে র‌্যালি উপভোগ করেছেন। আয়োজকদের মতে, এ ধরনের শান্তিপূর্ণ র‌্যালি নির্বাচনী প্রচারণায় নতুন উদ্দীপনা যোগ করবে।

দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন