"গণশুনানিতে দিনাজপুর জেলা পুলিশের স্বচ্ছতা ও জবাবদিহিতা অনুষ্ঠান সম্পন্ন!
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
১০ নভেম্বর ২০২৫ খ্রি. দুর্নীতি দমন কমিশন (দুদক), দিনাজপুরের আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে গণশুনানি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মিঞ্জা মুহাম্মাদ আলি আকবার আজিজী, মাননীয় কমিশনার (তদন্ত), দুর্নীতি দমন কমিশন মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃমারুফাত হুসাইন মহোদয়। এছাড়াও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সুশীল সমাজের সদস্য ও সেবা প্রার্থীরা উপস্থিত ছিলেন। গণশুনানিতে নাগরিকগণ তাঁদের অভিযোগ, সমস্যা ও পরামর্শ উপস্থাপন করেন। সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, গণশুনানিতে জেলা পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি, যা জনসেবা ও প্রশাসনিক স্বচ্ছতায় দিনাজপুর জেলা পুলিশের ইতিবাচক ভূমিকার প্রতিফলন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান