ফিতা কেটে আব্দুলপুর ইউনিয়ন পরিষদের সীমানা প্রাচীর ও গ্যারেজ এর উদ্বোধন!

ফিতা কেটে আব্দুলপুর ইউনিয়ন পরিষদের সীমানা প্রাচীর ও গ্যারেজ এর উদ্বোধন!
ছবি: মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন স্থানীয় সরকার অধিদপ্তরের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহান ও সমবায় বিভাগের যুগ্ন সচিব মোহাম্মদ ফজলে আজিম। আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তু জোহরা,ও সহকারী কমিশনার ভূমি শাহানা আফরোজ। আব্দুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ময়েন উদ্দীন শাহ সহ পরিষদের বিভিন্ন ইউপি সদস্য ও গন্য মান্য ব্যাক্তি বর্গ। এসময় ফিতা কেটে পরিষদের সীমানা প্রাচীর ও গ্যারেজ এর উদ্বোধন করেন তিনি।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান