প্রত্যয় সাহিত্য পরিষদের ৮৮ তম সাহিত্যসভা ও নতুন কমিটি গঠন
দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ
আজ ২৫/১০/২৫ শনিবার সকাল ১০-৩০ টায় পাবনাবজেলার ফরিদপুর উপজেলা প্রেসক্লাবে কবি ও ছড়াকার নুরুল ইসলাম বাবুল'র সভাপতিত্বে ও আশরাফুজ্জামানের পরিচালনায় পরিষদের ৮৮তম সাহিত্য সভা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি শারিয়ার আকবর রুপা খাতুন শ্রাবন্তী স্বর্ণা খাতুন মাসুরা খাতুন সবুজ হোসেন মনিরুজ্জামান মনির, শাকিল মাহমুদ অন্তর কুমার আতিকুর আপেল আশরাফুজ্জামান আসমানী গুলতেকিন আঃ দাইয়েন মোল্লা আলী আছগার , নুরুল ইসলাম বাবুল কবি মুহাম্মদ মনিরুজ্জামান মনির এর সহধর্মিনী মোছাম্মৎ মঞ্জুয়ারা খাতুন এবং নাগীব মাহফুজ প্রমুখ । শিশুশিল্পী নাগিদ মারুফের আবৃত্তি অনুষ্ঠানের অন্যতম আকর্ষন ছিল । শেষে মেয়াদ শেষ হওয়ায় পুরাতন কমিটি ভেঙে দিয়ে আঃ দাইয়েন মন্জুকে সভাপতি এবং মোল্লা আলী আছগারকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয় ।
দৈনিক বিজয় নিউজ/ এস এম এম আকাশ