রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকন সড়ক দুর্ঘটনায় নিহত
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকন একটি সড়ক দুর্ঘটনায় আজ শনিবার (২৫ অক্টোবর ২০২৫) সকালে মৃত্যুবরণ করেছেন।
সকাল আনুমানিক ১০টার দিকে তিনি মোটরসাইকেলযোগে যাত্রাকালে রাজাপুরের নলবুনিয়া বাজারের সামনে ঢাকাগামী একটি যানবাহনের সাথে সংঘর্ষ হয়। এ ঘটনায় তিনি গুরুতর আহত হন।
তাকে প্রথমে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য বরিশাল বিভাগীয় হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ