বুড়িচংয়ে টিসিভি ভ্যাকসিন ক্যাম্পেইন কেন্দ্র পরিদর্শন

বুড়িচংয়ে টিসিভি ভ্যাকসিন ক্যাম্পেইন কেন্দ্র পরিদর্শন
ছবিঃ মোঃ আবদুল্লাহ

দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধিঃ

বুড়িচংয়ে টিসিভি ভ্যাকসিন ক্যাম্পেইন চলাকালে বিভিন্ন টিকাদান কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মালেকুল আফতাব ভূইয়া। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনকালে ডা. মালেকুল আফতাব ভূইয়া টিকাদান কেন্দ্রের স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি, ভ্যাকসিন সংরক্ষণের মান ও সামগ্রিক পরিবেশ ঘুরে দেখেন। তিনি নির্ধারিত বয়সের সকল শিশুকে টিকাদানের আওতায় আনতে অভিভাবক, শিক্ষক ও স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।

ডা. মালেকুল আফতাব ভূইয়া বলেন, “টিসিভি ভ্যাকসিন টাইফয়েড প্রতিরোধে অত্যন্ত কার্যকর। প্রতিটি শিশুকে টিকাদানের আওতায় আনতে অভিভাবক ও শিক্ষকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।” এ সময় স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপজেলা স্বাস্থ্য বিভাগের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ