যুবপ্রধান রাজাপুর শাখার মিজান জিয়া কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য সম্পাদক পদে মনোনীত
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরের চল্লিশ কাহনিয়া গ্রামের মিজানুর রহমান মোল্লা জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। তিনি রাজাপুর উপজেলার একই গ্রামের মোঃ খলিলুর রহমান মোল্লার সন্তান।
সংগঠনটির কেন্দ্রীয় কমিটি তার দীর্ঘদিনের নিষ্ঠা, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতাকে স্বীকৃতি দিয়েই তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে বলে জানা গেছে।
মিজানুর রহমান মোল্লা তার নতুন দায়িত্ব সম্পর্কে বলেন, "দল আমার প্রতি যে আস্থা ও সম্মান দেখিয়েছে, আমি তা রক্ষা করতে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করব। আমি তরুণ সমাজকে রাজনীতিতে সম্পৃক্ত করে দেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে চাই।"
উল্লেখ্য, মিজানুর রহমান মোল্লা বর্তমানে জেলা তরুণ দলের সহ-সভাপতির দায়িত্বও পালন করছেন।
দৈনিক বিজয় নিউজ/ ই