নির্বাচনী মতামত গনমাধ্যমে সাক্ষাৎকার রাজশাহী-৩ আসনের এ্যাডভোকেট শফিকুল হক মিলনের
দৈনিক বিজয় নিউজ রাজশাহী প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন নির্বাচনী এলাকা ঘুরে রাজনৈতিক নেতাদের মতামত ও জনগণের প্রত্যাশা তুলে ধরছে এরই ধারাবাহিকতায় মঙ্গলবার পবা থানার সামনে অনুষ্ঠানটির রাজশাহী পর্বে অংশ নেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের জনপ্রিয় নেতা এ্যাডভোকেট শফিকুল হক মিলন। গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে, এ্যাডভোকেট মিলন বলেন, “রাজশাহী-৩ আসনের মানুষ গণতন্ত্রপ্রেমী। তারা অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। বর্তমান সরকারের অধীনে সেই পরিবেশ নেই। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনাই এখন বিএনপির প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, “এই অঞ্চলের কৃষক, শ্রমজীবী ও তরুণরা আজ অবহেলিত। আমরা জনগণের পাশে থেকে তাদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করে যাচ্ছি। ক্ষমতায় গেলে উন্নয়ন হবে ন্যায়ের ভিত্তিতে, দলীয়করণ নয়।” স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে মিলন জানান, পবা-মোহনপুর এলাকায় শিক্ষা, কৃষি ও কর্মসংস্থানের ব্যাপক সম্ভাবনা রয়েছে, তবে তা বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার অভাব দেখা গেছে। অনুষ্ঠানে বলেন, “রাজশাহী-৩ আসনে ভোটারদের মধ্যে এখন নির্বাচনী আমেজ স্পষ্ট। তারা পরিবর্তন চান—এবং তরুণ ভোটাররা এবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।” সাক্ষাৎকারটি সম্প্রচারিত হওয়ার পর স্থানীয় পর্যায়ে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মিলনের বক্তব্যকে ‘জনগণের মনের কথা’ হিসেবে আখ্যা দিয়েছেন। উল্লেখ্য, ইলেকশন এক্সপ্রেস” দেশের বিভিন্ন নির্বাচনী এলাকা ঘুরে রাজনৈতিক নেতাদের বক্তব্য ও জনগণের প্রত্যাশা তুলে ধরছে, যা দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ রাজিব খাঁন