রাজশাহী মোহনপুর ঘাসিগ্রাম ইউনিয়ন ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

রাজশাহী মোহনপুর  ঘাসিগ্রাম ইউনিয়ন ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
ছবিঃ মোঃ রাজিব খাঁন

দৈনিক বিজয় নিউজ রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীর মোহনপুর উপজেলার ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের ঐক্য ও সাংগঠনিক তৎপরতা জোরদারের লক্ষ্যে আয়োজিত এই সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি শামিমুল ইসলাম মুন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোহনপুর উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক মাহবুব রশিদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক ও মোহনপুর উপজেলা ছাত্রদলের বিপ্লবী সদস্য সচিব মাহমুদুল শ্রাবণ রুবেল ।

এছাড়াও উপস্থিত ছিলেন তয় মোহনপুর কলেজ ছাত্রদলের নবনির্বাচিত সদস্য সচিব সাব্বির হোসেন, ধুরইল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল-মামুন, হুসাইন খোকন, রাকিব, শান্তসহ মোহনপুর উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, ছাত্রদল দেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে থেকে সবসময় গণমানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদল আবারও সাংগঠনিকভাবে শক্তিশালী হয়ে উঠছে। সমাবেশ শেষে নতুন কর্মীদের মাঝে উদ্দীপনা সৃষ্টি হয় এবং আসন্ন রাজনৈতিক কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ রাজিব খাঁন