গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্প শুভ উদ্বোধন করেন রংপুর বিভাগের মাননীয় বিভাগীয় কমিশনার জনাব মোঃ শহিদুল ইসলাম এনডিসি মহোদয়!
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর জেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্প শুভ উদ্বোধন করেন রংপুর বিভাগের মাননীয় বিভাগীয় কমিশনার জনাব মোঃ শহিদুল ইসলাম এনডিসি মহোদয় । এ সময় উপস্থিত ছিলেন মান্যবর জেলা প্রশাসক জনাব মোঃ রফিকুল ইসলাম মহোদয়, জেলা পরিষদের সম্মানিত প্রধান নির্বাহী কর্মকর্তা মহোদয় , অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহোদয়, অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) মহোদয়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মহোদয়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় ,উপজেলা নির্বাহী অফিসার, সদর , জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটবৃন্দ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সদর সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ । পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার মহোদয় টিয়ার প্রকল্পের দৃষ্টিনন্দন কাজের জন্য সন্তোষ প্রকাশ করেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান