কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমানের আর নেই

কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমানের আর নেই
ছবিঃ পরেশ দেবনাথ

দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধিঃ

কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও অর্থনীতি বিভাগের প্রধান আজিজুর রহমান আর নেই। বৃহস্পতিবার (২৪ জুলাই-২৫) সকালে কেশবপুর সরকারি হাসপাতাল সড়কের পার্শে নিজের বাসভবনে ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহ ---- রজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ, উপজেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক মুক্তার আলী, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেনসহ কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের কর্মরত ও অবসরপ্রাপ্ত অধ্যাপকবৃন্দ। আছরের নামায বাদ হাসপাতাল মসজিদ প্রাঙ্গণে জানাজা নামাজ শেষে শহরের জমিরিয়া মাদ্রাসা সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ