ভাওয়াল কন্যার প্রেমে - এস এম মনিরুজ্জামান আকাশ

ভাওয়াল কন্যার প্রেমে - এস এম মনিরুজ্জামান আকাশ
ছবি: এসএম এম আকাশ

 দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ

ভাওয়াল কন্যার প্রেমে - এস এম মনিরুজ্জামান আকাশ

সকালে তোমাকে দেখি; রাতেও তোমাকে দেখি-
ভালো লাগে তোমার হেটে চলা পথ ভূমি,
ভাবি! তোমাকে নিয়ে কখনও বা কাব্য লিখি-
অপরুপা সুকন্যা তোমার তুলনা যে তুমি!

কন্ঠ তোমার তালপাতার বাঁশির মত-
গড়ন যেনো দেখতে অবিকল মোনালিসা,
কামনা চাই কাছে পেতে প্রেমে অবিরত-
অবরুদ্ধ নয়নে ঝরে আমরণ নেশা!

চেহারা মায়াবী বলে আমিও ভক্ত তোমার-
সঙ্গ পেতে কামনা করি নির্জন সময়,
রাত্রি কাটে; দিবস কাটে একাকি আমার-
আসেনা সহজাত প্রত্যাশিত ক্ষণ ও প্রণয়!

কাটাও সময় আড়ালে আরজি ভুলে-
ভাবোনা আমার কথা মননে মানসে,
হয়তো বলবেনা কথা কখনও মন খুলে-
একাকীত্বের সাথে যাবো সময় পার করে শেষে!

তুমি ভালোবাসা শিখাতে পারো জানি-
রেখে যাবো তা জমা করে ভবে ভ্রমে,
বুঝবে ভালোবাসার মুল্য কি ভালোবাসা টানি-
বুঝবে' পড়েছি অজান্তেই ভাওয়াল কন্যার প্রেমে..

দৈনিক বিজয় নিউজ/ এসএম এম আকাশ