দিনাজপুরের খানসামা উপজেলায় দলিল লেখক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসের সেরেস্তায় অনুষ্ঠিত এক বর্ধিত সভায় সকল সদস্যের উপস্থিতিতে সাবেক সভাপতি আমির হোসেন সাগরের সভাপতিত্বে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আমিনুরজ্জামান আমু, সহ-সভাপতি আবু রাশেদ, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক দীপক রায়, সাংগঠনিক সম্পাদক মৃত্যুঞ্জয় রায়, কোষাধ্যক্ষ আইয়ুব আলী, সহ-কোষাধ্যক্ষ ব্রজ গোপাল, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান এবং প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল হামিদ।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান