রুটির আমন্ত্রণে
দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ
রুটির আমন্ত্রণ আর করা হলোনা গ্রহন প্রতিবাদী প্রত্যয়ে-
এ জীবনের সাধ-আহ্লাদ যত সবই যাবে নিমিষে ক্ষয়ে,
ভুল বোঝাবুঝি নয়তো কোন আত্মবিশ্বাসের ভীত নড়বড়ে-
আপনার থেকে আপনাকে চিনে করিনা বিশ্বাস অপরে!
আত্মসমালোচনায় সচেতনায় দেশাত্মবোধকে জাগ্রত করে-
এগিয়ে যাবো সম্মুখ প্রানে সদা সাহসী পদক্ষেপ স্বরে,
সমুন্নত রাখবো আত্মসম্মান বোধ পদদলিত হতে দেবোনা-
স্বার্থের মোহে কখনো কারো চরণে যে অবনত হবোনা!
যে আমারে রুটির আমন্ত্রণে মুগ্ধ করেছিলো হদয় আবেগে-
পারিনি তার আমন্ত্রণ গ্রহন করতে হেরে গিয়েছি রেগে,
চিনেছি-জেনেছি নিজেকে করেছি আবিষ্কার নতুন পরিচয়ে-
মজবুত সম্পর্কও মুহূর্তেই বিছিন্ন হতে পারে যে প্রলয়ে।
প্রতিবাদে ঝড় তুলতে পারি, কভুও ষড়যন্ত্র করে সম্ভব নয়-
চক্রান্তের জাল বুনতে গিয়ে ব্যর্থতায় পর্যবসিত এ হৃদয়,
মিথ্যা বললে মেলাতে পারিনা কথামালা ব্যাকরণের ভাষায়-
সৌজন্যতায় আজন্মকাল বিশ্বাসী মন-প্রান ভালোবাসায়।
অতৃপ্ত জীবনে রুটি খাবার আমন্ত্রণটুকু না হয় বাকি থাক-
যদি থাকে রিজিকে জুটবেই সম্মানে রুটি গ্রহনের ডাক,
সদা সচেষ্ট তৎপর থেকে বাঁচিয়ে আত্মসম্মানটুকু এ ক্ষনে-
লিখা থাকবে একদা ধন্য হয়েছিলাম রুটির আমন্ত্রণে..
দৈনিক বিজয় নিউজ/ এসএম এম আকাশ