বগুড়ায় টিএমএসএস এর জোন প্রধান সম্মেলন উদ্বোধন।

বগুড়ায় টিএমএসএস এর জোন প্রধান সম্মেলন উদ্বোধন।
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

বগুড়ার বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এর বার্ষিক জোন প্রধান সম্মেলন-২০২৫ বুধবার বগুড়ার ফাইভ স্টার মম-ইন হোটেলের ৭ম তলায় জাঁকজমকপূর্ণ ভাবে শুরু হয়েছে। দুই দিন ব্যাপী সম্মেলনে টিএমএসএস-এর বিভিন্ন জোনের, জোন প্রধানগন অংশ নেয়। সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা প্রণয়ন এবং মাঠ পর্যায়ের চ্যালেঞ্জ ও সাফল্য নিয়ে আলোচনা করা। টিএমএসএস-এর সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান সম্মেলনের উদ্বোধন করেন এবং প্রধান অতিথির বক্তব্যে সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে জোন প্রধানদের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, টিএমএসএস গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে ও সুবিধাবঞ্চিত মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। জোন প্রধানরা আমাদের মাঠ পর্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি, যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা আমাদের লক্ষ্য অর্জনে সফল হচ্ছি। "তিনি কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালনের আহবান জানান

 সম্মেলনে বিভিন্ন জোন প্রধানরা তাদের নিজ নিজ এলাকার কার্যক্রমের একটি বিস্তারিত চিত্র তুলে ধরেন। মাইক্রোফাইন্যান্স, কৃষি উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং দুর্যোগ ব্যবস্থাপনা সহ টিএমএসএস-এর বিভিন্ন কর্মসূচির অগ্রগতি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বিশেষ করে, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নতুন প্রকল্প গ্রহণ এবং ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। সম্মেলনে বক্তব্য দেন টিএমএসএসের জিজি এন্ড আই টি পরিচালক মোঃ মাহাবুবর রহমান, পরিচালক অপারেশান এন্ড উন্নয়ন মোঃ রেজাউল করিম, পরিচালক মোঃ আবুল বাশার ভূইয়া ও পরিচালক ফয়জুন্নাহার প্রমূখ। বক্তারা বলেন, টিএমএসএস একটি সেবা মূলক সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড দেশ ব্যাপী পরিচালিত হচ্ছে। তারা আরও বলেন, টিএমএসএস যে কাজ গুলি করছে তা সত্যি কার অর্থে প্রশংসনীয়। বক্তারা সকল জোন প্রধানদের টিএমএসএসের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড গুলো সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার আহবান জানান। পাশাপাশি সংস্থার নতুন নতুন প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়ন করার পরামর্শ দেন। তারা ঋণ বিতরণে সর্তক্যতা অবলম্বন করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান। বক্তারা জোনাল কর্মকর্তাদের বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের প্রস্তুত করে গড়ে তোলার পরামর্শ দেন।

তারা টিএমএসএসের মাঠ পর্যায়ের নানা কর্মকান্ডে গতিশীল ও বেগবান করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান। তারা আরও বলেন টিএমএসএস লাভের আশায় নহে সেবার মানসিক নিয়ে সারা দেশে নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে। এ সময় টিএমএসএসের হেম সেক্টরের উর্ধ্বতন কমকর্তা উপস্থিত ছিলেন। দিন ব্যাপী এই সম্মেলনে প্যানেল আলোচনা এবং অভিজ্ঞতা বিনিময়ের সেশন অন্তর্ভুক্ত ছিল। জোন প্রধানরা একে অপরের অভিজ্ঞতা থেকে শেখার এবং সমস্যা সমাধানের নতুন উপায় খুঁজে বের করার সুযোগ পান। সম্মেলনে টিএমএসএস-এর ভবিষ্যত কর্মপরিকল্পনা এবং কৌশলগত লক্ষ্যমাত্রা নির্ধারণ বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। টিএমএসএস কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে এই সম্মেলন সংস্থার কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে আরও কার্যকর ভূমিকা পালন করবে। সম্মেলনে সারা দেশের সকল জোনাল ম্যানেজার ও টিএমএসএসের উর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেয়।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান