হোমনায় বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

হোমনায় বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
ছবিঃ রাসেল আহমেদ

দৈনিক বিজয় নিউজ হোমনা প্রতিনিধি:

সারা দেশে বিচারবহির্ভূত 'মব জাস্টিস' ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য বা পরিকল্পিত ভাবে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটানোর প্রতিবাদে কুমিল্লার হোমনয় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বিকালে উপজেলা বিএনপির উদ্যোগে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর হোমনা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে এবং বিভিন্ন শ্লোগান দিতে থাকে। এসময় বক্তব্য রাখেন বিএনপির বিভাগীয় (কুমিল্লা) সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

এসময় উপস্থিত ছিলেন, হোমনা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, হোমনা পৌর বিএনপির সভাপতি মো. ছানাউল্লাহ সরকার, পৌর সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল লতিফ, মো. জাকির হাসান, আলমগীর সরকার, শামসুদ্দিন আহম্মেদ, মো. শাহ আলম, মো. শাহজাহান মোল্লা, সেফালী বেগম, শাহ আলম হিমেল, দুলালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হারুন অর রশীদ, সহ সভাপতি মোঃ মজিবুর রহমান, দুলালপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ ইয়ানুস প্রধান,যুবদলের আহবায়ক মো. জামাল উদ্দিন, জহিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. অহিদুজ্জামান মোল্লা, শ্রমিক দলের আহবায়ক মো. মনিরুল ইসলাম সরকার, কৃষক দলের সভাপতি মো.জহিরুল ইসলাম জগলু, সাধারণ সম্পাদক সালাউদ্দিন নজু, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহজাহান সাজু, যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির নিরব, সেলিম মাস্টারসহ উপজেলা ও পৌর বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

দৈনিক বিজয় নিউজ/ রাসেল আহমেদ