ঝালকাঠিতে এনসিপির পদযাত্রায় বাধা: আওয়ামী লীগপন্থিদের সম্পৃক্ততার অভিযোগ
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
ঝালকাঠিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত পদযাত্রায় দফায় দফায় বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর কর্মসূচি সংক্ষিপ্ত করে নেতারা ঝালকাঠি ত্যাগ করেন। রোববার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
এনসিপির ঝালকাঠি জেলা আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না অভিযোগ করেন, ‘আওয়ামী লীগের মদদপুষ্ট একটি গ্রুপ গার্লস স্কুল মোড় ও কাপুড়িয়াপট্টি এলাকায় আমাদের পদযাত্রায় বারবার বাধা সৃষ্টি করে’
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বিকেল সাড়ে ৫টায় নাহিদ ইসলাম ও এনসিপির কেন্দ্রীয় নেতারা ফায়ার সার্ভিস মোড়ে জড়ো হন। সেখান থেকে পদযাত্রা শুরু করে শহর প্রদক্ষিণকালে গার্লস স্কুল মোড়ে বৈষম্যবিরোধী ছাত্রদের ব্যানারে একদল যুবক-যুবা স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করে। পরে নাহিদ ইসলাম কাপুড়িয়াপট্টিতে সংক্ষিপ্ত পথসভা করেন, কিন্তু পুনরায় পদযাত্রা শুরু করলে বৈষম্যবিরোধীরা ফের বাধা দেয়। এতে নেতাদের শহরে পদযাত্রা বাতিল করে ঝালকাঠি ছাড়তে বাধ্য হন
বিক্ষোভকারীদের দাবি
বৈষম্যবিরোধী ছাত্ররা অভিযোগ করে, ঝালকাঠি এনসিপি কমিটিতে আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা জুলাই আন্দোলনের চেতনার বিরোধী
এনসিপির পাল্টা অভিযোগ
মাইনুল ইসলাম মান্না বাধাদানকারীদের ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে বলেন, ‘এই অভিযোগ ভিত্তিহীন; কমিটি গঠনে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করা হয়েছে
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ