গাইবান্ধায় গাক'র গোবিন্দগঞ্জ জোনের বাজেট বাস্তবায়ন সভায় শতভাগ অর্জনের অঙ্গীকার

গাইবান্ধায় গাক'র গোবিন্দগঞ্জ জোনের বাজেট বাস্তবায়ন সভায় শতভাগ অর্জনের অঙ্গীকার
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ জোনের ২০২৫-২০২৬ অর্থ বছরের বাজেট বাস্তবায়ন সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। জোনের সকল স্তরের স্টাফদের অংশ গ্রহণে এই সভায় নানা দিক নির্দেশনা মূলক আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন গাক-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, ড. খন্দকার আলমগীর হোসেন। তাঁর মূল্যবান ও অনুপ্রেরণা মূলক বক্তব্যে স্টাফরা উৎসাহিত হন এবং চলতি অর্থ বছরে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনের অঙ্গীকার করেন। সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, সকলের সম্মিলিত সহযোগিতায় সামনের দিনগুলোতে গাক গোবিন্দগঞ্জ জোন সফলভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে। এবারের সম্মেলনে সরাসরি অংশ গ্রহণ করায় মোঃ রায়হান স্যার (পরিচালক, অডিট) এবং সিসি মোঃ আবুল কালাম আজাদ স্যার-কে বিশেষ ধন্যবাদ জানানো হয়। এ সভায় গোবিন্দগঞ্জ জোনের সকল স্টাফ অংশ নেয়।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান