ঠাকুরগাঁওয়ে এক দফা দাবিতে সড়ক অবরোধ করেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা

ঠাকুরগাঁওয়ে এক দফা দাবিতে সড়ক অবরোধ করেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা
ছবিঃ মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে এক দফা দাবিতে সড়ক অবরোধ করেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ ১৪মে (বুধবার) সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলার বাসস্ট্যান্ডে ঠাকুরগাঁও পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। সড়ক অবরোধ কর্মসূচিতে ঠাকুরগাঁও জেলার সরকারি আধা সরকারি বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এবং নার্স রাস্তায় নেমে আসে। এসময় প্রায় ঠাকুরগাঁও জেলার সকল রাস্তা বন্ধ হয়ে যায়। বিশেষ করে ঠাকুরগাঁও পঞ্চগড় মহাসড়কে যানচলাচল বন্ধ করে দেয়া হয়। শিক্ষার্থীরা দীর্ঘ দিন ধরে এক দফা দাবিতে কর্মসূচি পালন করে,তারা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ডিগ্রি পাস সম্মাননা চায়। আন্দোলনকারীরা বলেন আমরা দীর্ঘদিন ধরে কর্মসূচি পালন করতেছি দাবি আদায়ের লক্ষ্যে। আমরা চার বছর কোর্সে নার্সিং করতেছি ,অথচ আমরা চার বছরে ডিগ্রি সমমান পাস করতে পারতাম তাই আমাদের দাবি মানতে হবে। এবং দাবি না মানলে আমরা রাজপথ ছাড়ব না, প্রয়োজনে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম