টেকনাফে পাহাড় থেকে অর্ধগলিত ডাকাতের লাশ উদ্ধার

টেকনাফে পাহাড় থেকে অর্ধগলিত ডাকাতের লাশ উদ্ধার
ছবি: শামসুল আলম শারেক

দৈনিক বিজয় নিউজ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে রিদুয়ান নামে এক ডাকাতের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৯ মার্চ) বিকাল আড়াইটার দিকে টেকনাফের আলীখালী পাহাড়ি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক আলী খালী এলাকার কালা চানের ছেলে। স্থানীয়রা জানায়,এক রাখাল গরু নিয়ে পাহাড়ের পাদদেশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধযুক্ত এক ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ দেখতে পায়। পরে এলাকার মানুষকে বিষয়টি জানালে লোকজন পুলিশে খবর দেয় এবং স্থানীয়রা পাহাড়ে গিয়ে লাশ সনাক্ত করে। পরে পুলিশ এসে রিদুয়ানের লাশ উদ্ধার করে। পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরধরে রিদুয়ান হত্যার শিকার হয়েছে। এঘটনার সঠিক বিচার দাবি করছেন তারা।এঘটনায় মিথ্যা হয়রানি মূলক কাউকে না জড়াতে প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন নিহত  রিদুয়ানের ভাই ছৈয়দ আলম। তিনি আরো বলেছেন ঘটনার সাথে যারা জড়িত তারা সকলেই আলীখালী এলাকার।

এঘটনা কে কেন্দ্র করে  স্থানীয়  বিশেষ মহল টাকার বিনিময়ে উদুরপিঁন্ডি ভুদুর ঘাঁড়ে চাপিয়ে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রশাসন কে এই অপচেষ্টার বিরুদ্ধে সজাগ থাকতে হবে যাতে করে মিথ্যা মামলায় কেউ হয়রানির না হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রিদুয়ান একজন ডাকাত ও সন্ত্রাসী প্রকৃতির লোক এবং অপহরণ চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে হত্যা,অপহরণসহ একাধিক মামলা রয়েছে থানায়। 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন,পুলিশ  যার লাশ উদ্ধার করেছে,সেও একজন ডাকাত। তার বিরুদ্ধে অপহরণসহ টেকনাফ থানায় ৯ টি মামলা রয়েছে। এব্যাপারে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি । 

দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক