নরসিংদীতে রমজান উপলক্ষে মোবাইল কোর্ট ২টি মামলায় অর্থ দণ্ড দিলেন
দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীতে ৮ইং মার্চ শনিবার পবিত্র মাহে রমজান উপলক্ষে সদর উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট, আসমা জাহান সরকার, নিত্যপ্রয়োজনীয় পন্যের মূল্য সহনীয় রাখা ও বাজার মনটরিং এর লক্ষ্যে কৃষি বিপণন অধিদপ্তর ও মাধবদী থানা পুলিশের সহায়তায় নরসিংদী সদর উপজেলার পাচদোনা মোড় বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। কৃষি বিপণন আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ০২ টি মামলায় মোট ১৫০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়। এছাড়া যানযট নিরসনে রাস্তার উপর স্থাপিত অবৈধ দোকান অপসারণের জন্য নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন